ছাতক প্রতিনিধি
ছাতকে সড়ক দুর্ঘটনায় আরব আলী (৬০) নামের এক বাবুর্চির মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রোববার রাতে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মিত্রগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুর্চি কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস গ্রামের মৃত সাজিদুর রহমানের পুত্র।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাতে পায়ে হেঁটে ছাতক শহর থেকে একটি গরু নিয়ে গোবিন্দগঞ্জ যাবার পথে মিত্রগাঁও এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা বাবুর্চি আরব আলীকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে ছাতক ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে
চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।
সোমবার বিকেলে ময়না তদন্ত শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


