ছাতক প্রতিনিধি
ছাতকে সড়ক দুর্ঘটনায় ৪ ব্যক্তি নিহত ও ১ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ছাতক-সিলেট সড়কের ঝাওয়া ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাতকের একটি বিয়ের অনুষ্ঠান থেকে প্রাইভেট কার যোগে সিলেটে ফিরছিল তারা। ঝাওয়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে পাস দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রবাহী কারটি পাশের একটি ডুবায় পড়ে তলিয়ে যায়। স্থানীয় লোকজন গাড়ির গ্লাস ভেঙ্গে ভেতর থেকে ৪ জনকে মৃত ও একজন কে জীবিত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকৃতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত ডাক্তার বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর গ্রামের গিয়াস উদ্দিন মেম্বারের পুত্র তোফায়েল আহমদ (২৭), নগরীর টুকেরবাজার শেখপাড়া
এলাকার ফয়জুল হকের পুত্র তায়েব আহমদ (৩০), সোহরাব উদ্দিনের পুত্র রাজু আহমদ (৩৫) ও গোয়ালাবাজার এলাকার শাহজাহান (৩০)কে মৃত ঘোষণা করেন। আহত অপর যাত্রী ছাতক উপজেলার দশঘর গ্রামের হাবিবুর রহমানের পুত্র মাছুম আহমদকে (২৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাতক থানার ওসি আতিকুর রহমান দুর্ঘটনার কথা স্বীকার করেছেন।


