ছাতক প্রতিনিধি
ছাতকে হাওর বাঁচাও আন্দোলনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংগঠনের উপজেলা কমিটির সাবেক যুগ্ম আহবায়ক শাহ্ মো.আখতারুজ্জামানের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আব্দুল অদুদ, বিএনপি নেতা ড. আফসার উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী সাকির আমিন, সংগঠনের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আরজ মিয়া, সংগঠনের উপজেলা কমিটর সদস্য এনামুল হক, গৌছ উদ্দিন, সাংবাদিক আরিফুর রহমান মানিক প্রমুখ।
মানববন্ধনে সাংবাদিক শংকর দত্ত, খালেদ মিয়া, সেলিম মাহবুব, ব্যবসায়ী জুয়েল মাহমুদ, সাইফুল ইসলাম, মাহমুদুল হাসান মিছবাহ, সুমন মিয়া, মাহির আহমদ, রতন রায়, ইউসুফ আলী, পাপলু মিয়া, ফজল উদ্দিন, জমির উদ্দিন, বদরুল মিয়া, ছায়েক আহমদ, জামরুল ইসলাম রেজা, ছায়াদ মিয়া, ছালেক আহমদসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।


