ছাতক প্রতিনিধি
ছাতকে প্রতিপক্ষের হামলার ঘটনায় মামলা করে বিপাকে পড়েছেন বাদী ও তার পরিবার। আসামীদের হুমকী-ধামকী ও ভয়ভীতি প্রদর্শনে বাদীর পরিবার ভীত হয়ে পড়েছেন। আবারো আসামীরা হামলা করতে পারে বলে আশংকা করছেন তারা। বুধবার প্রেসক্লাবে উপস্থিত হয়ে বাদী পক্ষের
লোকজন এসব অভিযোগ তুলে ধরেন।
জানা যায়, বাড়ির সীমানা নিয়ে ১ জুন উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়াল গ্রামের মৃত জফর আলীর পুত্র সাদক আলী ও আকজ্জর আলীর পুত্র শাহিন মিয়ার মধ্যে বাক-বিতন্ডার ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন দা, ছুলফিসহ দেশীয় অস্ত্রাদি নিয়ে শাহিন মিয়ার বাড়িতে হামলা চালিয়ে নারী-পুরুষ নির্বিচারে মারপিট করে। হামলায় নারীসহ অন্তত ৮ব্যক্তি আহত হয়। গুরুতর আহত আফিয়া বেগম(৫০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আকজ্জর আলী(৬২), শাহীন মিয়া(২৪),হাফিজ জালাল উদ্দিন((২৭), সুমন আহমদ(২০)সহ আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় শাহিন মিয়া বাদী হয়ে মন্তাজ আলী, সমুজ আলী, এখলাছ মিয়া, জাবেদ মিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে ৬ জুন ছাতক থানায় একটি মামলা(নং-১০) দায়ের করে। মামলায় এজাহারভুক্ত ১০ জন ইতিমধ্যে আদালত থেকে জামিনে মুক্ত হয়েছে।
মামলার বাদী শাহিন জানায়, যারা অস্ত্র নিয়ে প্রত্যক্ষভাবে জড়িত ছিল তারা এখনো আত্মগোপনে রয়েছে। অন্যান্য আসামীরা জামিনে এসে বেপরোয়া হয়ে উঠেছে। আসামীরা আবারো তাদের পরিবারের উপর হামলা করতে পারে বলে তিনি আশংকা করছেন।
- কিশোরগঞ্জে সিপিবি-বাসদের হাওর সম্মেলন- দুর্গত ঘোষণাসহ ১৬ দফা দাবি উত্থাপন
- দোয়ারায় মামলার বাদিকে প্রাণনাশের হুমকির অভিযোগ


