ছাতক প্রতিনিধি
ছাতকে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের সিলেট বিভাগের ট্রাষ্টি চন্দন রায়ের পক্ষে ৩টি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে অনুদান চেক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের মন্ডলীভোগস্থ রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে প্রধান অতিথি পৌর মেয়র আবুল কালাম চৌধুরী আনুষ্ঠানিকভাবে এসব চেক স্ব স্ব প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের হাতে তুলে দেন। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষে প্রতিটি ২০ হাজার করে ৩টি চেক প্রদান করা হয়। রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষে সাধারণ সম্পাদক মহন্ত রায়, ছাতক কেন্দ্রিয় শ্মশান ঘাট পরিচালনা কমিটির পক্ষে সভাপতি সুকেশ রঞ্জন পাল ও দক্ষিন বাগবাড়ি রাধা-গোবিন্দ মন্দির পরিচালনা কমিটির পক্ষে সাধারন সম্পাদক তনু রায় অনুদান চেক গ্রহণ করেছেন।
- বিশ্বম্ভরপুরে ৯৬ জন শিক্ষার্থীকে সেকায়েফের পুরষ্কার প্রদান
- ছাতকে ফোরষ্ট্রোকের কর ধার্য্য নিয়ে নিষ্ফল বৈঠক

