ছাতক প্রতিনিধি
ছাতকের কালীবাড়ি ও মহাপ্রভুর আখড়ায় হামলাসহ ব্রাহ্মাণবাড়ীয়ার নাসিরনগর, হবিগঞ্জের মাধবপুর-মনতলা, মৌলভীবাজারের কামলপুর মন্দিরে হামলা, মূর্তি ভাংচুর, সংখ্যালঘুদের বসতবাড়ী ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগের প্রতিবাদে ছাতকে জাতীয় হিন্দু মহাজোট, হিন্দু যুব ও ছাত্র মহাজোটের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পুরাতন কাস্টম এলাকা থেকে
একটি মৌন মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
হিন্দু মহাজোট নেতা গোপাল কুমার দাসের সভাপতিত্বে ও যুব মহাজোট নেতা প্রভাষ কুমার শর্মার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ছাতক উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক অসিত কুমার দাস, সদস্য সুবোধ কুমার দাস, ক্ষিতিশ দাশ, জহর লাল দাস, নিশি কান্ত সিংহ, শিবু দাস, যুব মহাজোট নেতা প্রবাল দেবনাথ অপু, অঞ্জন দাস, নেপুর দাস, জয়ন্ত বৈদ্য, অনুকুল দাস, লিটন ঝৃষি, শ্রীভাস দেবনাথ, গোবিন্দ দেবনাথ, অর্পন দেবনাথ, সুজিত দাস, বাবলু রায়, প্রিয়তোষ দে পিংকু, বিমল কুমার দাস. বিধান পাল, সঞ্জিত দেবনাথ, সঞ্জিত পাল, রাজু দাস, অসিম দেবনাথ, বকুল দেব, জগদিশ দাস, রাজন ভৌমিক, চন্দন চন্দ, হিমেল চন্দ, নিশি সূত্রধর, মঞ্জু চন্দ, রজত চন্দ, নিপেশ সুত্রধর, রতন কুমার দাস, চন্দন সূত্রধর, নয়ন কুমার দাস,শিপন দেবনাথ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা, মূর্তি ভাংচুর, সংখ্যালঘুদের বসতবাড়ী ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ৭১’র হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। এসব ঘটনাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।
এছাড়া ছাতকের জাহিদপুর আখড়া, কুইয়াদলের আখড়া, শংকরপুরের গদাজিউর আখড়া ও শংকরপুরের যুব মহাজোট নেতার বাড়ী জোরপূর্বক দখলের অপচেষ্টার তীব্র প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দখলকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবিও জানান বক্তারা।


