ছাতকে হোটেল শ্রমিকের রহস্যজনক মৃত্যু

ছাতক প্রতিনিধি
ছাতকে সাব্বির আহমদ(১৯) নামের এক হোটেল শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। সাব্বির আহমদ দক্ষিন সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের হাসামপুর গ্রামের নিজাম উদ্দিনের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, ছুরত আলীর মালিকানাধীন জাউয়াবাজারের তিনভাই রেষ্টুরেন্টে শ্রমিকের কাজ করতো সাব্বির আহমদ। প্রতিদিনের ন্যায় কাজ শেষে রাতে রেষ্টুরেন্টের গোদামে সহকর্মী কয়েছ মিয়া, একবার আলী ও শুকুর আলীর সাথে ঘুমিয়ে পড়ে সে। সকালে আরেক সহকর্মী আল-আমিন তাদের ডেকে ঘুম থেকে জাগালেও সাব্বির জেগে না উঠায় তারা সন্দিহান হয়ে উঠে। পরে হোটেল কর্তৃপক্ষ  
 তাকে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু আফসার ভুঁইয়া ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে ছাতক থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।