ছাতক প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতির একটি ১০ টাকা কেজিতে চাল বিক্রির বিশেষ প্রকল্প ছাতকের ১৩ টি ইউনিয়নে একযোগে শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার প্রতিটি ইউনিয়নে ১০ টাকা কেজিতে চাল বিক্রি কার্যক্রম শুরু করা হয়। প্রধানমন্ত্রীর এ বিশেষ উদ্যোগ বাস্তবায়নের লক্ষে এখানের ১৩টি ইউনিয়নে ১৬জন ডিলার ও চাল বিক্রিতে তদারকি করার জন্য ১৩ জন সরকারী ট্যাগ কর্মকর্তা ইতমধ্যেই নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়া ইউপি চেয়ারম্যানদের সমন্বয়ক করে বরাদ্ধকৃত চাল বিক্রি করা হচ্ছে।
নিয়োগ প্রাপ্ত ডিলার ও ট্যাগ কর্মকর্তাগন হলেন, ছাতক সদর ইউনিয়নে ডিলার আব্দুল গফুর, গোলাপ মিয়া ও ঠ্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুয়েব মাহমুদ। ইসলামপুর ইউনিয়নে ডিলার নুরুজ্জামান, আব্দুস সালাম ও ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহাব উদ্দিন। নোয়ারাই ইউনিয়নে ডিলার রেজাউল হক তালুকদার, আব্দুস সালাম ও ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলাউদ্দিন। কালারুকা ইউনিয়নে ডিলার জাহাঙ্গীর আলম, আব্দুন নুর ও ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুর রহমান চৌধুরী। গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে ডিলার আজাদ মিয়া, ওবায়দুর রউফ বাবলু ও ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনিছুর রহমান। দক্ষিণ খুরমা ইউনিয়নে ডিলার আজিজুর রহমান, আব্দুল কাদির ও ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিদ্যুৎ তালুকদার। উত্তর খুরমা ইউনিয়নে ডিলার আব্দুর রহমানন, আলতাব আলী ও ট্যাগ অফিসার স্বাস্থ্য পরিদর্শক প্রীতিশ চন্দ্র দাস। চরমহল্লা ইউনিয়নে ডিলার জিতু মিয়া, ফজলুল করিম ও ট্যাগ অফিসার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদ। ছৈলা-আফজলাবাদ ইউনিয়নে ডিলার রইছ আলী, সিরাজুল ইসলাম ও ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা জহুর আলী। জাউয়াবাজার ইউনিয়নে ডিলার সৈয়দুল ইসলাম, আব্দুল মালিক ও ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিকাশ তালুকদার। ইউনিয়নে ডিলার কদরিছ খান, মিনাজস আহমদ ও ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসিফ হোসাইন। ইউনিয়নে ডিলার হাবিবুর রহমান, জামাল হোসেন ও ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছানোয়ার হোসেন। ভাতগাঁও ইউনিয়নে ডিলার ছমরু মিয়া, ফয়ছল আহমদ ও ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফ চৌধুরী।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিন জানান, ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের মধ্যে সরকার নির্ধারিত মুল্যে তালিকাভুক্তদের ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে চাল বিক্রয় করতে হবে। কার্ডে ভোটার আইডির ডিজিটাল নম্বর ও উপকারভোগীর ছবি থাকতে হবে। প্রতিমাসে একবার করে বরাদ্দ দেয়া হবে। বরাদ্ধকৃতের মধ্যে যতটুকু চাল অবিক্রিত থাকবে পরবর্তি মাসে তা সমন্বয় করে বরাদ্দ দেয়া হবে।


