ছাতকে ১০দিন ধরে গৃহবধূ নিখোঁজ

ছাতক প্রতিনিধি
ছাতকে ১০দিন ধরে প্রতিভা রানী চক্রবর্ত্তী (৩৫) নামের এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন। সরকারী সহায়তার চাল আনতে গিয়ে এ গৃহবধূ নিখোঁজ হন বলে দাবি করেছেন তার স্বজনরা। তিনি শহরের তাতিকোনা এলাকার প্রীতিশ চক্রবর্ত্তীর স্ত্রী।  নিখোঁজের ঘটনায় গৃহবধূর    
 স্বামী ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা যায়, ২৪ জুলাই পৌরসভা কার্যালয় থেকে সরকারী সহায়তার চাল নিতে ঘর থেকে বের হয়ে প্রতিভা রানী চক্রবর্ত্তী আর বাড়ি ফেরেননি। গৃহবধূর স্বামীসহ স্বজনরা সম্ভাব্য সকল স্থান খোঁজাখুজি করে তার কোন সন্ধান পায়নি। এ ঘটনায় গত ১ আগস্ট গৃহবধূর স্বামী প্রীতিশ চক্রবর্ত্তী ছাতক থানায় একটি সাধারণ ডায়রী (নং-৪৭) করেন। প্রতিভা রানী চক্রবর্ত্তীর মানসিক সমস্যা রয়েছে বলে এলাকার লোকজন জানিয়েছেন।