ছাতক প্রতিনিধি
ছাতকে সরকারি বিধিনিষেধ অমান্যকারী ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০ টি মামলায় ১৩ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছাতক শহর ও জাউয়াবাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দিন। এ সময় থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
- ৬৫ জনকে ৬১ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড
- ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক


