ছাতক প্রতিনিধি
ছাতকে চলামান কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্যকারী ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে গত দু’দিন ১৯টি মামলায় ২৭ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছাতক শহর ও গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দিন। সরকারি বিধিনিষেধ অমান্যকারী ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৯টি মামলায় ১৩ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে রবিবার ছাতক ও গোবিন্দগঞ্জে একই অপরাধে ১০টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসলাম উদ্দিন। এ সময় থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


