ছাতক প্রতিনিধি
ছাতকে সুরমা নদী থেকে ২ নৌ-চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নদীতে চাঁদাবাজী করার সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের চাটিবহর ছড়াপার গ্রামের তমজিদ আলীর পুত্র জুয়েল আহমদ (৩৫) ও একই ইউনিয়নের চাটিবহর পূর্বপাড়া গ্রামের সমছুল ইসলাম ওরফে ভেদাই মিয়ার পুত্র আব্দুল কাদির(৩২)। শহরের বৌলা এলাকার সুরমা নদীতে ভুয়া রিসিট দিয়ে নদীতে চলাচলরত বার্জ, কার্গো ও বাল্কহেড থেে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলো তারা। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানা পুলিশ অভিযান চালিয়ে বৃস্পতিবার দুপুরে ২ চাঁদাবাজকে গ্রেফতার করে।


