ছাতক প্রতিনিধি
ছাতকে ৩দিন ধরে রাসমিন আক্তার (১৫) নামের এক কিশোরী নিখোঁজ রয়েছে। সে উপজেলার ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের রিক্সা চালক সাধু মিয়ার কন্যা। ৩ সেপ্টেম্বর সন্ধ্যার পর নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রাসমিন নিখোঁজ হয়। কিশোরী নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ছাতক থানার এসআই শফিকুর রহমান বলেন, থানায় সাধারণ ডায়েরির পর নিখোঁজ কিশোরীর বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।


