বিজয় রায়, ছাতক
ছাতকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের আমেজ এখন গোটা উপজেলা জুড়ে বইছে। সাজ-সাজ রব বিরাজ করছে প্রত্যেকটি পূজা মন্ডপে। পূজা উদযাপন কমিটি গুলো উৎসব সুষ্ঠু ও আকর্ষণীয়ভাবে পালনে ব্যস্ত সময় পার করছেন। মন্ডপে-মন্ডপে নির্মিত প্রতিমাগুলোর বাঁশ-খড় ও মাটির কাজ চলছে নিয়মিত। কোন কোন মন্ডপে নির্মিত প্রতিমায় রংয়ের শেষ আচঁড় পড়ার অপেক্ষায় রয়েছে। পূজার দিনক্ষণ ঘনিয়ে আসলেই নিপুণ শিল্পীর তুলির আচঁরে প্রায় জীবন্ত হয়ে উঠবে প্রতিমাগুলো। এ বছর উপজেলার ৩০টি পূজা মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১২টি পূজা অনুষ্ঠিত হচ্ছে পৌরশহরে। পূজা মন্ডপগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনতম পূজামন্ডপ কালীবাড়িতে এ বছর ৯২ তম সার্বজনীন দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি অলক চৌধুরী ও সাধারণ সম্পাদক অরুণ দাস। চার শতাধিক বছরের পুরাতন দেবালয় কালীবাড়ি জেলার প্রাচীনতম পূজা মন্ডপগুলোর মধ্যে অন্যতম বলেও দাবি করেছেন তারা। পৌর শহরের মহাপ্রভূর আখড়া, শিববাড়ী, মন্ডলীভোগ চৈতন্য সংঘ, হাসপাতাল রোডের ত্রি-নয়নী, তাঁতিকোনা, রেলওয়ে কলোনীর মহামায়া, নোয়ারাইয়ের দুর্গা মন্দির, নোয়ারাই নাথ পাড়া, ভাগবত সংঘ, কুমনার রাখাল তলা ও ছাতক সিমেন্ট কারখানার সনাতন
ধর্মীয় সংস্কৃতি সংস্থার পূজামন্ডপে বরাবরের মতো এ বছরও সার্বোজনীন শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।
এ ছাড়া ছাতক সদর ইউনিয়নের বাউসা-টারচিরা, ইসলামপুর ইউনিয়নের ধনিটিলা সাধক সংঘ, নোয়ারাই ইউনিয়নের শাহ আরফিন নগর, কালারুকা ইউনিয়নের পীরপুর বাণী সংঘ, দক্ষিণ খুরমা ইউনিয়নের নবীণ সমাজ উন্নয়ন সংঘ জাতুয়া-১, পালপাড়া যুব সংঘ জাতুয়া-২, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ধারন সনাতন যুব সমাজকল্যাণ সংঘ, দয়ারাই, সিংচাপইর ইউনিয়নের মহদী-১ ও মহদী-২, জাউয়াবাজার ইউনিয়নের কপলা, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের কহলা, ছৈলা প্রতিভা যুবসংঘ, নবজাগরণ, বাগইন, ভাতগাঁও ইউনিয়নের বরাটুকা হরিসেবক সংঘ ও জাহিদপুর পূজা মন্ডপে সার্বজনীন দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে বলে উপজেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছেন।
৩০টি পূজা মন্ডপের মধ্যে শহরের কালীবাড়ি, মহাপ্রভূর আখড়া, শিববাড়ী, মন্ডলীভোগ চৈতন্য সংঘ, হাসপাতাল রোডের ত্রি-নয়নী, তাঁতিকোনা, রেলওয়ে কলোনীর মহামায়া, রাখালতলা এবং ইসলামপুর ইউনিয়নের ধনিটিলা পূজা মন্ডপকে অধিক ঝঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছে।
- দিরাইয়ে বাউল সম্রাট শাহ আব্দুল করিমে’র প্রয়াণ দিবস পালন
- দুর্গাপূজা উপলক্ষে বিশ্বম্ভরপুর থানা ও পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা


