ছাতক প্রতিনিধি
ছাতকে ৩ দিন ব্যাপি স্কাউট ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ছাতক বহুমুখী মডেল হাইস্কুলে স্কাউট ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান।
ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্কাউট কমিশনার মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও মাধ্যমিক কোর্স লিডার এইচ এম আলী রেজার পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান। বক্তব্য রাখেন, এলপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান, শিক্ষক দেলোয়ার হোসন খান, তমাল পোদ্দার, স্কাউট সম্পাদক সাজিদুর রহমান, স্কাউট নুরুল ইসলাম, আব্দুর রব, দিলীপ দাস, বেলাল হোসেন, পাবেল মিয়া প্রমুখ।


