ছাতকে ৪দিন ধরে স্কুল ছাত্র নিখোঁজ

তপন জ্যোতি তপু, ছাতক
ছাতকে ৪দিন ধরে এনামুল হক (১৫) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে। সে ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের লক্ষণসোম গ্রামের হাসেম মিয়ার পুত্র এবং পাইগাও উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
জানা যায়, রবিবার বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে বের হয় এবং আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয় স্বজনরা সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজিকরেও শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোন সন্ধান পাননি। এঘটনায় এনামুলের পিতা গত মঙ্গলবার ছাতক থানায় সাধারন ডায়েরী নং-২৫৮লিপি বদ্ধ করেছেন ।