বিজয় রায়, ছাতক
ছাতক পৌরসভার পৌরসভার জন্মলগ্ন থেকে কাউন্সিলর তাপস চৌধুরী ৭নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়ে আসছেন। ১৯৯৯ সালে এ পৌরসভার প্রতিষ্ঠাকালীন প্রথম নির্বাচনে তরুণ বয়সেই তাপস চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেছিলেন। এসময় তার প্রতিদ্বন্দ্বি ৯ প্রার্থীকে টপকে সর্বকনিষ্ঠ পৌর কাউন্সিলর নির্বাচিত হন। এরপর থেকে আর তাকে পেছনের দিকে তাকাতে হয়নি। দায়িত্বশীল কর্মকান্ড, সততা ও ন্যায়পরায়নতায় ওয়ার্ডবাসী তাকে বারবার ভোট ও ভালোবাসা দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। পরবর্তি ২০০৫, ২০১১ এবং ২০১৫ সহ টানা ৪ বার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়ে এক অনন্য রেকর্ড গড়ে তুলেন। সর্বশেষে ২০২১ সালের ১৬ জানুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে অপরাজিত কাউন্সিলর হিসেবে নিজেকে প্রতিষ্ঠত করতে সক্ষম হন। তিনি পানির বোতল প্রতকে ১ হাজার ৬৩৯ ভোট পেয়ে তিনি ৫ম বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ও চির প্রতিদ্বন্দ্বি লায়েকে মিয়া পাঞ্জাবী প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৫১ ভোট।
উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের ঐতিহ্যবাসী চৌধুরী পরিবারের সন্তান তাপস চৌধুরী বর্তমানে স্থায়ীভাবে ছাতক শহরের কালীবাড়ী এলাকায় বসবাস করছেন। আবারো তাকে বিজয়ী করার জন্য ওয়ার্ডবাসীসহ বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং শুভাকাংকিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।


