ছাতক প্রতিনিধি
ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল হাইস্কুল পরিচালনা কমিটির নির্বাচন রবিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৬টি পদের বিপরীতে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে অভিভাবক সদস্য পদে শফিকুল ইসলাম(১৪৩), মহিবুর রহমান(১২৫), সমরুজ আলী(১২৪) ও মখসুদ হোসেন নুনু(১২৩) নির্বাচিত হয়েছেন। সদস্য পদপ্রার্থী মুহিবুর রহমান ১১৪, ফয়জুল জালাল ৭৪, নিজাম উদ্দিন ৭৩, আব্দুল জলিল ৬১, আব্দুস ছালাম ৩৯ও আতাউর রহমান ২৮ ভোট পেয়েছেন। ভূমিদাতা সদস্য পদে ৪ ভোট পেয়ে ছাদ উদ্দিন আহমদ নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি আবুল বয়ান পেয়েছেন ৩ ভোট। প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচন পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সোয়েব আহমদ।
- ঠিকাদারপ্রথা বাতিলের সাথে আমরা দুর্নীতিরও অবসান চাই
- ছাত্র ইউনিয়ন কলেজ সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত


