ছাতক উপজেলা আওয়ামী ছাত্র পরিষদ নতুন কমিটি অনুমোদন

ছাতক প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী ছাত্র পরিষদ ছাতক উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। মেয়াদ উত্তীর্ণ পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে অমিত উল্লাহকে সভাপতি ও আফজাল হোসেন সোহাগকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ছাতক উপজেলা কমিটি অনুমোদন দেয়া হয়। ৭ এপ্রিল সুনামগঞ্জ জেলা আওয়ামী ছাত্র পরিষদের সভাপতি মেহেদী হাসান সাকিব ও সাধারণ সম্পাদক আল আমিন হক এ কমিটি অনুমোদন দেন। কমিটির অন্যান্য হলেন সহ সভাপতি কামরুল হাসান কায়েম, রেদোওয়ান নেছার বাপ্পি, আহমেদ খান ছামির, ইদরাক আহমেদ জামিল, যুগ্ম সাধারন সম্পাদক মাইজুল ইসলাম রুকন, হাসান আহমেদ, রনি চক্রবর্ত্তী, হৃদয় তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ইবনে ওমর অলিদ, সহ সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমেদ আফজল, প্রচার সম্পাদক সভুল আহমদ, সহ প্রচার সম্পাদক নূর হোসেন ইমন, আব্দুল আজিজ, সদস্য আরমান আহমদ, নন্দন বাবু দাস, চন্দন মালাকার এহছান আহমদ, আরিফ হাসনাত ও সামছুল হক।