ছাতক উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন উপজেলা যুবলীগের ১ম সহ-সভাপতি জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হুসেন। উপজেলা যুবলীগের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে প্রেস বিবৃতিতে জানানো হয়।
এর আগে বিগত ২০১৪ সালের ২৩ জুলাই সুনামগঞ্জ জেলা যুবলীগের তৎকালীন আহ্বায়ক ব্যারিস্টার এনামুল কবির ইমন সাইফুর রহমান চৌধুরী খোকনকে সভাপতি ও বিল্লাল আহমদ কে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি অনুমোদন দেন।
পরবর্তীতে এ বছর ২৩ ফেব্রুয়ারি উপজেলা যুবলীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। অবশেষে গত ২০ আগস্ট ব উপজেলা যুবলীগের সভাপতির পদ থেকে সেচ্ছায় পদত্যাগ করেন সাইফুর রহমান চৌধুরী খোকন।
এ প্রসঙ্গে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ জানান, সদ্য পদত্যাগী সাইফুর রহমান চৌধুরী খোকন ছাতক উপজেলা যুবলীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করার পর উপজেলা যুবলীগের পদ শূন্য থাকায় গঠনতন্ত্র অনুযায়ী সর্বসম্মতিক্রমে ১ম সহ-সভাপতি জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান মুরাদ আহমদ কে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।
সাইফুর রহমান চৌধুরীর মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। প্রেস বিজ্ঞপ্তি


