ছাতক এসইএসডিপি মডেল হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। রবিবার সকালে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই আনুষ্ঠানিকভাবে তোলে দেন প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
বই বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল হকের পরিচালনায় অনুষ্ঠিত বই বিতরণী সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য মুহিবুর রহমান, আকবর আলী, সুন্দর আলী, গোলাম হান্নান, আলাউদ্দিন, আব্দুল মমিন, হাজী আব্দুর রউফ, সহকারী শিক্ষক বিশ্বজিত দেবনাথ, আলমগীর কবির, শহীদুল ইসলাম, রবিউল আলম, আব্দুল মুকিত, সুব্রত শেখর দাস, শহিদুল ইসলাম, বিপুল মন্ডল, মমিনুল হক, শিক্ষার্থী রাবেয়া বেগম প্রমুখ।