ছাতক ও কোম্পানীগঞ্জ সীমান্ত সীমানা নির্ধারণে আবেদন

ছাতক প্রতিনিধি
ছাতক ও কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত ও সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতায় ভোগছেন দুই উপজেলার বাসিন্দারা। সরকারী ও আইনী সুবিধা পেতে সীমানা নির্ধারণ জটিলতায় বিপাকে পড়তে হচ্ছে সীমান্তবর্তী দুই উপজেলার বাসিন্দাদের।
যার ফলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, দুর্ঘটনাজনিত      ও সাংঘর্ষিক বিষয়, এমনকি পুলিশের প্রশাসনিক কাজও বাধাগ্রস্ত হচ্ছে ।
সম্প্রতি ছাতক ও কোম্পানীগঞ্জ উপজেলার সীমানা নির্ধারণের বিষয়ে সিলেট বিভাগীয় কমিশনার বরাবরে একটি লিখিত আবেদন করেছেন ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বৈশাকান্দি গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল কাদির।