ছাতক ও জগন্নাথপুরে অ্যাডভোকেসি সভা

ছাতক ও জগন্নাথপুর প্রতিনিধি
ছাতকে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
ডা. মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক শিন্টু কুমারে দাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৃষ্ণদাস রায়, এসএসকেএস পরিচালিত সূর্য্যরে হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, কেয়ার’র প্রকল্প কর্মকর্তা সুরঞ্জিত দেব চৌধুরী, সেকমো সাজির উদ্দিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক বিধান চন্দ্র দাস, পরিবার কল্যান পরিদর্শিকা জুবেরা বেগম, পরিবার কল্যান সহকারী পিয়ারা বেগম প্রমুখ।
জগন্নাথপুর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা    
কর্মকর্তা মো. একরামুল হকের সভাপতিত্বে ও সহকারী নির্মল দাসের পরিচালনায় সভঅয় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. শামস্ উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফারজানা আক্তার, পাটলী ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল হক, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব।