বিজয় রায়, ছাতক
ছাতকে উৎসবমুখর পরিবেশে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে (বুধবার) প্রার্থী ও সমর্থকদের ভিড়ে ঠাসা ছিল উপজেলা চত্বর। শহরের হোটেল- রেস্তোরায় ছিল উপচে পড়া ভিড়। ইউনিয়ন নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনায় সরব ছিল গোটা শহর। প্রতিটি ইউনিয়নে বড় দলের একাধিক বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শোডাউন করে কর্মী- সমর্থকদের নিয়ে প্রার্থীরা স্ব স্ব ইউনিয়নের নিযুক্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৮০ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
ছাতক সদর ইউনিয়নে আ.লীগের প্রার্থী সাইফুল ইসলাম, বিএনপি প্রার্থী জাহেদুল ইসলাম আহবাব, আ.লীগের বিদ্রোহী প্রার্থী মাফিজ আলী, রঞ্জন কুমার দাস ও স্বতন্ত্র সেলিম মিয়া। উত্তর খুরমা ইউনিয়নে আ.লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিল্লাল আহমদ, বিএনপির আব্দুল আলিম, জাতীয় পার্টির রমজান আলী ও স্বতন্ত্র সামছুল ইসলাম, কালারুকা ইউনিয়নে বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান নজরুল হক, আ.লীগ প্রার্থী সাবেক চেয়ারম্যান অদুদ আলম, জামায়াতের নজমুল হোসেন, খেলাফত মজলিসের মাওলানা আরিফুল ইসলাম ইদ্রিছ, আ.লীগের বিদ্রোহী আফতাব উদ্দিন, দক্ষিণ খুরমা ইউনিয়নে আ.লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল মছব্বির, বিএনপির প্রার্থী জাহাঙ্গির আলম, জাতীয় পার্টির আবুল খায়ের, স্বতন্ত্র আফরোজ আলী, নোয়ারাই ইউনিয়নে আ.লীগ প্রার্থী আফজাল আবেদীন আবুল, বিএনপি প্রার্থী সাবেক চেয়ারম্যান হাজী জোয়াদ আলী তালুকদার, জাতীয় পার্টির শামীম আহমদ, স্বতন্ত্র প্রার্থী, দেওয়ান আব্দুল খালিক পীর ও ছালিক মিয়া, চরমহল্লা ইউনিয়নে আ.লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, বিএনপির প্রার্থী আবুল হাসনাত, বিএনপির বিদ্রোহী সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, জাতীয় পার্টির আব্দুস সাালাম, স্বতন্ত্র আজাদ মিয়া, সিরাজুল হক ও আনফর আলী, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে আ.লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান সুন্দর আলী, বিদ্রোহী সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, বিএনপির প্রার্থী দিলোয়ার হোসেন নাজমুল, জাতীয় পার্টির সেলিম আহমদ, স্বতন্ত্র আখলাকুর রহমান, ইব্রাহিম আলী ও আব্দুল মালিক সুন্দর, সিংচাপইড় আ.লীগের প্রার্থী সাহাব উদ্দিন সাহেল, বিদ্রোহী মোজাহিদ আলী, বিএনপির গাজী ফরহাদ হোসেন মিল্টন, জাতীয় পার্টির আব্দুল আহাদ, স্বতন্ত্র শেখ ফরহাদ আহমদ, আব্দুস সোবহান, আশিকুল ইসলাম, শাহজাহান তালুকদার, রাসেল মিয়া, সায়েম আহমদ ও হারিছ উল্লাহ, জাউয়াবাজার ইউনিয়নে আ.লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, বিদ্রোহী বশির আহমদ ও মুরাদ আহমদ, বিএনপির এনামুল হক, বিদ্রোহী আবু সুফিয়ান, জাতীয় পার্টির আবুল কালাম, স্বতন্ত্র জাহাঙ্গির আলম, আল আমিন, আবুল কালাম, সুবেদ আহমদ রাজন, ফারুক আহমদ, নুরুল আলম ও আহমদ আল কবির, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নে আ.লীগের প্রার্থী সাবেক চেয়ারম্যান গয়াছ আহমদ, বিএনপির ছায়াদ মিয়া, স্বতন্ত্র মকসুদ আহমদ মনির, আব্দুল খালিক, শফিকুল হক ও জামাল উদ্দিন, দোলারবাজার ইউনিয়নে আ.লীগের প্রার্থী সায়েস্তা মিয়া, বিএনপির নুরুল আলম, জাতীয় পার্টির আব্দুল হামিদ ও স্বতন্ত্র কয়েছ আহমদ, ভাতগাঁও ইউনিয়নে আ.লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, বিএনপির এসএম ছমরু মিয়া মাষ্টার, জাতীয় পার্টির গিয়াস মিয়া ও স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, ইসলামপুর ইউনিয়নে আ.লীগের প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল হেকিম, ২০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা আকিক হোসাইন, জামায়াতের বর্তমান চেয়ারম্যান সুফি আলম সুহেল, জাতীয়পার্টির ইব্রাহিম আলী, ২০ দলীয় জোটের বিদ্রোহী বিএনপির প্রার্থী বর্তমান মেম্বার বাবুল মিয়া ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদির মনোনয়নপত্র দাখিল করেছেন। দলীয় প্রার্থীদের সাথে স্ব স্ব দলের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
- আলীপাড়ায় ৩ ফ্লাটে মুখোশধারীদের হানা ভাড়াটেরা বলেছেন দুর্ধর্ষ ডাকাতি, পুলিশ বলছে ঘটনা রহস্যজনক
- নদী ভাঙন বিলীন হচ্ছে বিখ্যাত ফেচিরবাজার


