ছাতক ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস

ছাতক প্রতিনিধি
ছাতক ডিগ্রী কলেজে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ ও হিসাব বিজ্ঞান বিভাগে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বেলাল আহমদের সভাপতিত্বে ও অধ্যাপক বজলুল হালিম বিদ্রোহীর পরিচালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শামছুল ইসলাম তালুকদার।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক কান্তি চ্যাটার্জি, আলমগীর হোসেন, পার্থ সারথী টিটু, ফখর উদ্দিন স্বপন, বিভাগীয় প্রধান (রাষ্ট্রবিজ্ঞান) অধ্যাপক মুজিবুর রহমান, রাজীব কুমার দাস, পংকজ কুমার সরকার, উজ্জল কুমার রায় প্রমুখ।