ছাতক থানায় নিটল কার্টিজ মিলের গাড়ি প্রদান

ছাতক প্রতিনিধি
ছাতক থানা পুলিশকে উপহার হিসেবে একটি গাড়ি প্রদান করেছেন নিটল কার্টিজ মিল কর্তৃপক্ষ। নিটল-নিলয় গ্রুপের প্রতিষ্ঠান নিটল কার্টিজ মিলের রেস্ট হাউজে বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে গাড়ি হস্থান্তর করেন নিটল-নিলয় গ্রুপের ডিরেক্টর এসএ ফারুকী। থানা পুলিশের পক্ষে গাড়ির চাবি গ্রহণ করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ বরকত উল্ল¬াহ খান। তিনি নিটল-নিলয় গ্রুপকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বলেন, গাড়িটি আইন-শৃঙ্খলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
গ্রুপের ডিরেক্টর এসএ ফারুকী তার বক্তব্যে বলেন, ১শ’৭০ একর ভুমির উপর শুশু কার্টিজ পেপার নয় ভারতের সাথে যৌথ ব্যবস্থাপনায় অসংখ্য মিল-কারখানা স্থাপন করে এখানে ইকোনোমিক জোন গড়ে তোলা হবে। তিনি ছাতকে চিকিৎসা সেবার উন্নয়নে বন্ধ থাকা মিলের হাসপাতাল পুনঃ চালু ও একটি নতুন অ্যাম্বুলেন্স প্রদানের আশ্বাস দেন।
এসময় ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাবিব উল্ল¬াহ, সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, ছাতক থানার ওসি আতিকুর রহমান, ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, নিটল কার্টিজ মিলের সিনিয়র জিএম মোহাম্মদ সেলিম, ম্যানেজার কাজী শাকিল আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, পৌর সভার সচিব মাহমুদ আলম মামুন, সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, পৌর কাউন্সিলর ধন মিয়া, নিটল কার্টিজ মিলের ডিজিএম আমিরুল ইসলাম, হেড অব অপারেশন মেহেদী হাসান শিকদার, হেড অব ফাইন্যান্স ইকরাম হোসেনসহ মিলের কর্মকর্তা-কর্মচারী ও থানার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।