ছাতক থেকে সাত জুয়াড়ী গ্রেফতার

ছাতক প্রতিনিধি
ছাতকে জুয়ার আসর থেকে ৭ জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের মায়েরকোল-নোয়াগাঁও গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল মায়েরকোল-নোয়াগাঁও গ্রামের চেরাগ আলীর পুত্র সম্রাট আলী (৪০), সমরুজ আলীর পুত্র আব্দুল্লাহ (২৮), সুনাফর আলীর পুত্র দেলোয়ার হোসেন (২৮), চেরাগ আলীর পুত্র শুকুর আলী (৪০), একই ইউনিয়নের  
 মনিরগাতি-নোয়াগাঁও গ্রামের মনফর আলীর পুত্র জুনায়েদ আহমদ (২৫), সানজিদ আলীর পুত্র সাইজ আলী (৩০) ও  মনিরগাতি গ্রামের মুরাদ হোসেন।
গোপন সংবাদের ভিত্তিতে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ এসআই নুর মিয়া অভিযান চালিয়ে মায়েরকোল-নোয়াগাঁও গ্রামের সম্রাট আলীর বাড়িতে জুয়ার আসর থেকে তাদের গ্রেফতার করেন। এসময় জুয়া খেলার ৬ হাজার ৬১০ টাকা জব্দ করা হয়।
স্থানীয় একটি  সুত্র জানায়, সম্রাট মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে চলে আসছে জুয়া খেলার আসর। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত এ বাড়িতে চলে জুয়ার আসর। বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন জুয়াড়ীরা এখানে জুয়া খেলতে আসে।