ছাতক প্রতিনিধি
ছাতকে এক মাসব্যাপি কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ছাতক বহুমুখী মডেল হাইস্কুল কম্পিউটার ল্যাবে ছাতক পৌরসভার অর্থায়নে ও আয়োজনে ইউজিপ-৩ প্রকল্পের আওতায় জেন্ডার এ্যাকশন প্ল্যান ও দারিদ্র হ্রাসকরণ কর্মসুচির বাস্তবায়নের লক্ষে মাসব্যাপি কম্পিউটার প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শামীম আহমদ চৌধুরী।
পৌরসভার
ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক অজয় কৃষ্ণ পালের পরিচালনায় অনুািষ্ঠত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধুরী, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, ছাতক সদর ইউপি চেয়ারম্যান সাইফুল আলম, আ.লীগ নেতা শাহীন চৌধুরী, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, তাসলিমা জান্নাত কাকলী প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, পৌর সচিব মাহমুদ আলম মামুন। মাসব্যাপি ফ্রি প্রশিক্ষণে অংশ নেন এসএসসি পাশ ২০জন প্রশিক্ষণার্থী।
- জাতীয় শিক্ষানীতি সংশোধনের দাবিতে স্মারকলিপি প্রদান
- নির্বাচনী জের ধরে গৌরারংয়ে নিরীহদের বাড়িতে হামলা বিভিন্ন সংগঠনের নিন্দা


