ছাতক প্রতিনিধি
ছাতকে ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির এক সভা শনিবার রাতে শহরের চিলিস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আলা উদ্দিন, কার্যকরী সভাপতি আনিছুর রহমান চৌধুরী সুমন, সহ সভাপতি এমাদ উদ্দিন, রিয়াজ আহমদ রাজু, আবুল হোসেন, রেজাউল হক তালুকদার রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক কুহিন চৌধুরী, রিপন গুপ্ত, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম সাইদ, সহ সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম মাসুদ, প্রচার সম্পাদক নুরুজ্জামান মিয়া, সদস্য সাইফুর রহমান, কবির উদ্দিন, ট্রাক চালক শ্রমিক সংগঠনের সভাপতি মিন্টু ঘোষ, সাধারণ সম্পাদক আবির আহমদ অভি, সহ সভাপতি সুহেল আহমদ, সাবেক সভাপতি কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক হৃদয় আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ছাতক পৌরসভার নামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ট্রাক, কাভার্ডভ্যান, ট্যাংকলরী থেকে ট্রিপ প্রতি টোল আদায় করা হচ্ছে। সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে টোলের নামে প্রতি ট্রিপে ৬০, ১০০, ১৫০ ও ৪৫০ টাকা হারে চাঁদা আদায় করছে পৌর কর্তৃপক্ষ। শহরের প্রবেশমুখে পৌরসভার নামে এ টোল আদায় করছে পৌরসভা নিয়োজিত কতিপয় ব্যক্তি। যা সিলেট বিভাগের অন্য কোনো পৌরসভায় নেই।
বক্তারা অবিলম্বে ছাতক শহরে ট্রাক-কাভার্ডভ্যান, পিকআপ থেকে টোল আদায় বন্ধ করার দাবি জানিয়ে বলেন, গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের এক সভার সিদ্ধান্তে টার্মিনাল ব্যতিরেকে অন্য কোনো সড়ক বা মহাসড়কে সিটি কর্পোরেশন ও পৌরসভার চাঁদা/টোল উত্তোলন বন্ধের নির্দেশনা রয়েছে। যা সরকারি গেজেট হিসেবে প্রকাশিত হয়েছে। এ গেজেট অনুযায়ী ছাতক পৌরসভার নামে যে টোল আদায় করা হচ্ছে তা সম্পূর্ণ অবৈধ। সভায় আগামী ২ নভেম্বরের মধ্যে পৌরসভা কর্তৃক আদায়কৃত অবৈধ টোল আদায় বন্ধ করার জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়। অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাতক ট্রাক, কাভার্ডভ্যান মালিক সমিতি ও ট্রাক চালক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা। বক্তারা এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেছেন।
সভায় সমিতির ট্রাক মালিক ফুল মিয়া, মাহবুবুর আলম, সঞ্জিব পাল মুন্না, হিমাংশু দেবনাথ, মখলিছ মিয়া, মাজেদুল আলম, উত্তম দাস, সুহেল আহমদ, জাহাঙ্গীর আলম, হেলাল উজ জামান, আনোয়ার মিয়া, বাবলু তালুকদার, তারেক মিয়া, আজির উদ্দিন, আব্দুল হান্নান, মঈনুল আমিন সহ ছাতক ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি ও ট্রাক চালক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দাবি আদায়ের লক্ষে ছাতক ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আলা উদ্দিনকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়।


