ছাতক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরী

ছাতক প্রতিনিধি
ছাতক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর তাপস চৌধুরী। রবিবার আনুষ্ঠানিকভাবে তিনি ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পৌর মেয়র আবুল কালাম চৌধুরী গত বৃহস্পতিবার সংক্ষিপ্ত সফরে ভারত যাত্রা করেন। ভারত থেকে মালেশিয়া সফর শেষে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন তাপস চৌধুরী।