ছাতক পৌরসভায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ছাতক প্রতিনিধি
ছাতক পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে টানা ১০ দিনের কর্মসূচীর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার সন্ধ্যায় পৌরসভা কার্যালয় সলগ্ন মাঠে আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও কাউন্সিলর তাপস চৌধুরীর পরিচলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাতক সরকারী ডিগ্রি কলেজের সদ্য অবসর প্রাপ্ত অধ্যক্ষ মইন উদ্দিন আহমদ, অ্যাড. উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযুষ ভট্টাচার্য্য, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, পৌর সচিব খান মোহাম্মদ ফারাবী, আওয়ামী লীগ নেত্রী শিখা রানী দে, পৌর কাউন্সিলর লিয়াকত আলী, ইরাজ মিয়া, হাজী ছালেক মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন, ওসি (তদন্ত) মিজানুর রহমান, থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান বিপিএম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রীবন্দ্র কুমার দাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি, মহন্ত কুমার রায়, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস শহিদ, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, হাজী সাজিমুল হক, আফরোজ মিয়া, রশিদ আহমদ খছরু, শফিকুল হক, পৌর মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, রন্তা রানী মালাকার, নূরেছা বেগম সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
সভা শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রুফশা রহমান, বর্ণা তালুকদার, মিথিলা, শান্তনু ভট্টাচার্যসহ স্থানীয় শিল্পীরা।