ছাতক প্রতিনিধি
ছাতকে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। ছাতক পৌরসভা চত্ত্বরে পৌরসভার অর্থায়নে স্থাপিত ম্যুরাল সোমবার সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান ও ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তোবক অর্পণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। বিভাগীয় কমিশনার পরে পৌরসভার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও পৌরসভার সম্মেলন কক্ষে মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় বাস্তবায়নাধিন ও প্রস্তাবিত পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। এরমধ্যে বাস্তবায়ধিন পৌরসভা চত্ত্বর সৌন্দর্য বর্ধন প্রকল্প, প্রস্তাবিত শহরের চাঁদনী ঘাট উন্নয়ন ও অত্যাধুনিক রিভারভিউ প্রকল্প এবং শেখ রাসেল মিনি স্টেডিয়ান বর্ধিতকরন ও মাঠ সংলগ্ন সুরমা নদীর পার জুরে দৃষ্টিনন্দন রিভারভিউ প্রকল্প প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা ছিল উল্লেখযোগ্য। বাস্তবায়ধিন ও গৃহীত এসব প্রকল্পের ভুয়ষী প্রশংসা করে এর বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার কথা বললেন বিভাগীয় কমিশনার। ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জাহাঙ্গির আলম, পৌরসভার মেয়ার আবুল কালাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, পৌর সচিব খান মোহাম্মদ ফারবী, ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব সনজিত কুমার চন্দ, সিএ-২ খুর্শেদ আলম, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আবুল হাসান, পৌর কাউন্সিলর লিয়াকত আলী, ইরাজ মিয়া, হাজী ছালেক মিয়া, নাজিমুল হক, রশিদ আহমদ খছরু, শফিকুল হক, পৌর মহিলা কাউন্সিলর রতœা রানী মালাকার, নূরেছা বেগমসহ নরকারী ও পৌর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


