ছাতক প্রতিনিধি
ছাতক পৌরসভায় নিটল-নিলয় গ্রুপের পক্ষ থেকে একটি নতুন ট্রাক প্রদান করা হয়েছে। রবিবার ছাতকস্থ নিলয় কার্টিজ পেপার মিলের জিএম’র বাসভবনে অনুষ্ঠিত এক সভায় আনুষ্ঠানিকভাবে মেয়র আবুল কালাম চৌধুরীর হাতে ট্রাকের চাবি তুলে দেন নিটল-নিলয় গ্রুপের ডাইরেক্টর এসএ ফারুকী। চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, সহকারী কমিশনার (ভূমি) সাবিনা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, নিটল-নিলয় গ্রুপের হেড অব অপারেশন মোহাম্মদ মেহেদী হাসান সিকদার, এজিএম একাউন্টস একরাম হোসেন, ডিজিএম আমিরুল ইসলাম, নিটল মটরস সিলেটের এজিএম জসিম উদ্দিন, ছাতক থানার ওসি আতিকুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌরসচিব মাহমুদ আলম মামুন, সহকারী প্রকৌশলী প্রদীপ রায়, ছাতক লাইমষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, পৌর কাউন্সিলর ধন মিয়া, আ.লীগ নেতা শাহীন চৌধুরীসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


