ছাতক প্রতিনিধি
ছাতকে সেলাই প্রশিক্ষণ গ্রহনকারীদের হাতে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ছাতক পৌরসভার উদ্যোগে দ্বিতীয় ধাপে ২০জন নারীকে ফ্রি-সেলাই প্রশিক্ষণ দেয়া হয়। বৃহস্পতিবার সকালে প্রশিক্ষণ গ্রহণকারী নারীদের হাত নতুন সেলাই মেশিন তোলে দেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ২০ জন নারীকে ৩মাস ব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়। নারীকে স্বাবলম্বি করে গড়ে তোলার লক্ষ্যে এর আগে ১ম দফায় আরো ২০ জন নারীকে বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান করেছে পৌরসভা। প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন সিঙ্গার বাংলাদেশ সিলেটের প্রশিক্ষক কংকনা পুরকায়স্থ। পৌর মেয়র আবুল কালাম চৌধুরী সভাপতিত্বে ও সচিব মাহমুদ আলম মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী রতœাংকুর দাস, প্যানেল মেয়র তাপস চৌধুরী, কাউন্সিলর আকলাকুল আম্বিয়া সোহাগ, সুদীপ দে, লিয়াকত আলী, ধন মিয়া, দিলোয়ার হোসেন , নওশাদ মিয়া, আছাব মিয়া, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, সামছুন্নার বেগম, তাসলিমা জান্নাত কাকলী, পৌরসভার কল্যাণব্রত দাস, বিজয় পাল প্রমুখ উপস্থিত ছিলেন।


