ছাতক পৌর কাউন্সিলর স্বাগত চৌধুরীর উপর হামলায় পৌর কাউন্সিলরবৃন্দের নিন্দা

ছাতক প্রতিনিধি
পৌর কাউন্সিলর এসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীকে দুবৃত্তরা হামলা করে গুরুতর আহত করায় ছাতক পৌরসভার কাউন্সিলরবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।  এক যৌথ বিবৃতিতে পৌর কাউন্সিলর এসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটির যুগ্ম-সম্পাদক, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধূরী, কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, কাউন্সিলর দেলোয়ার হোসেন, কাউন্সিলর ধনমিয়া, কাউন্সিলর নওশাদ মিয়া, কাউন্সিলর সুদ্বীপ দে, কাউন্সিলর লিয়াকত আলী, কাউন্সিলর আছাব মিয়া, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী ও মহিলা কাউন্সিলর সামছুন্নাহার মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীর উপর হামলাকারী সন্ত্রাসীদের অভিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবী জানান।