ছাতক প্রতিনিধি
ছাতকে শহর সমন্বয় কমিটি টিএলসিসি’র সভা বৃহস্পতিবার বিকেলে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরীর সভাপতিত্বে ও সচিব মামুদ আলম মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউজিপি-৩’র রিজিয়নাল কর্ডিনেটর (ফাইন্যান্স) শাহীনুল হক।
বক্তব্য রাখেন, পৌরসভার সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, অধ্যাপক হরিদাস রায়, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, লিয়াকত আলী, নওশাদ মিয়া, সুদীপ দে, আসাব মিয়া, ধন মিয়া, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, তাসলিমা জান্নাত কাকলী, সামছুন্নাহার, স্থানীয় আলী আলম প্রমুখ। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


