ছাতক সদর ও বিশ্বম্ভরপুরে খাদ্য সামগ্রী বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতক সদর ইউনিয়নের উদ্যোগে সরকারি চাল, ডাল ও আলু বিতরণ করা হয়েছে। রবিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ৫০ জন গরীব পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, কেজি আলু ও আধা কেজি ডাল নিয়ে ১টি পেকেট তৈরী করে মোট ৫০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়। এসময় ইউআরসি ইন্ট্রাকটর মোস্তফা আহসান হাবিব, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ইউপি সচিব পিংক দাস, ইউপি সদস্য ইব্রাহিম আলী, সুলতান মিয়া, সদস্যা আফিয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৮৫০ টি পরিবারের হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাসের তত্ত্বাবধানে উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে প্রতিটা ইউনিয়নের জন্য ১৭০ টি হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। প্রতিটা পরিবারের জন্য ১০ কেজি চাল ২ কেজি আলু ও ১ কেজি ডাল বিতরণ করা হয়।