ছাতক প্রতিনিধি
ছাতক সদর, নোয়ারাই ও চরমহল্লা ইউনিয়নের ২০১৬-১৭ইং অর্থ-বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে স্ব-স্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যানগন আনুষ্ঠানিকভাবে স্ব-স্ব বাজেট ঘোষণা করেন।
সকালে ছাতক সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন চেয়ারম্যান সাইফুল আলম। ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট সম্ভাব্য আয় ধরা হয়েছে ৭৫ লাখ ৩ হাজার ৬৬৭ টাকা, সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৭৪ লাখ ৬৯ হাজার ৫০৯ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩৪ হাজার ১৫৮ টাকা।
বাজেট ঘোষণা উপলক্ষে চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সচিব পিংকু দাসের পরিচালনায় অনুষ্ঠিত বাজেট সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ খান, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম।
এছাড়াও বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুস সালাম, ময়না মিয়া, মুহিবুর রহমান, আব্দুল মালিক, উপজেলা আ.লীগ নেতা এমএ কাদির, মাষ্টার আব্দুর রাজ্জাক প্রমুখ।
এসময় ইউপি সদস্য সুলতান মিয়া, আতাউর রহমান, ইব্রাহিম আলী, মারুফ মিয়া, সদস্যা তাহমিনা বেগম, রওশনারা বেগম, আফিয়া বেগম, সাবেক ইউপি সদস্য রইছ আলী, স্থানীয় সুনু মিয়া, সামছুল ইসলাম, যাদব চক্রবর্ত্তী, মাফিজ আলী, জালাল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে নোয়ারাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিষদের চেয়ারম্যান দেওয়ান আব্দুল খালেক রাজা আনুষ্ঠানিকভাবে ২০১৬-১৭ইং অর্থ বছরের বাজেট ঘোষণা করেন। বাজেট উপলক্ষে ইউপি চেয়ারম্যান দেওয়ান আব্দুল খালেক রাজার সভাপতিত্বে ও ইউপি সচিব আব্দুল জব্বারের পরিচালনায় অনুষ্ঠিত বাজেট সভায় বক্তব্য রাখেন, মোস্তফা তালুকদার, শরীকের ফিল্ড ফ্যাসিলেটর, মিজানুর রশীদ চৌধুরী, ইউপি সদস্য আনোয়ার খান মখন, মনির উদ্দিন তালুকদার, লিয়াকত আলী, হোসনা বেগম প্রমুখ।
এসময় ইউপি সদস্যা মিনা বেগম, মাহফুল বিবি, সদস্য মখন আলী, মইনুল ইসলাম রাসেল, আহমদ আলী, আব্দুল বাছিত, জমসিদ আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সম্ভাব্য আয় ধরা হয়েছে ১ কোটি ৬৫ লাখ ৪ হাজার ৩৪৮টাকা, সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ ৯৩ হাজার ১০৬ টাকা ও উদ্ধৃত্ত দেখানো হয়েছে ১৪ লাখ ১১ হাজার ২৪২ টাকা।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজুর রহমান মামুন।
অপরদিকে চরমহল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেছেন চেয়ারম্যান আবুল হাসনাত। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৯৯লাখ ৭৩ হাজার ৪৬৫ টাকা ও ব্যয় দেখানো হয়েছে ৯৮ লাখ ৭৭ হাজার ৭৭৪ টাকা। ৯৫ হাজার ৬৯১ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
ইউপি চেয়ারম্যান আবুল হাসনাতের সভাপতিত্বে ও ইউপি সচিব মাসুক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত বাজেট সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য নুরুজ্জামান শামীম, নাসির উদ্দিন, নুর মিয়া, হুশিয়ার আলী, সদস্যা অঞ্জলী রানী নাথ, হাফছা বেগম স্থানীয় আলী আকবর, মুক্তার আহমদ, দুদু মিয়া, গুলবাহার বেগম প্রমুখ।
এসময় ইউপি সদস্য আব্দুল মতিন, গিয়াস উদ্দিন, আলী আহমদ, খয়েছ মিয়া, এখলাছুর রহমান, সদস্যা বীনা রানী দে উপস্থিত ছিলেন।


