স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক প্রামাণ্যচিত্র তৈরিতে জেলা পর্যায়ে চূড়ান্ত বিজয়ী হয়েছে ছাতক সরকারি বহুমুখি মডেল উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার চূড়ান্ত পর্বের বিচারে এই বিদ্যালয় জয়ী হয়।
প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের বিজয়ী অন্য বিদ্যালয়গুলোর মধ্যে সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়, পাগলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, লাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয়, রতারগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ, ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয় এবং শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় অংশ নেয়।
চূড়ান্ত পর্বে বিচারক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, সুনামগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে ও জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম।
জেলা পর্যায়ের বিজয়ীদল বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ের বিজয়ীদল জাতীয় পর্যায়ে অংশ নেবে।


