ছাতক প্রতিনিধি
ছাতক সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয় বিএনসিসি ও স্কাউট ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আজাদ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ছাতক জালালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ।
ইফতার মাহফিলে ছাতক সরকারী ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, অধ্যাপক একেএম বাকের হোসেন, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমদ, কোম্পানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার দাস, শিক্ষানুরাগী মিসবাহ উদ্দিন, সামছুদ্দিন, হাজী আজমত আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চৌধুরী, সিসিএফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক আরজু মিয়া, শিক্ষক দেলোয়ার হোসেন খান, আব্দুল মুকিত, আমিরুল ইসলাম, মাওলানা জাকির হোসেন, সাবিকুন্নাহার বেগম, লায়লা আঞ্জুমানারা, ললিতা বেগম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আহমদ, সহকারী শিক্ষক নিজাম উদ্দিন, মাদ্রাসা শিক্ষক পাবেল আহমদ, সুনামগঞ্জ বেকার সভাপতি হুসেন আহমদ, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সাইদ, সাংগঠনিক সম্পাদক সাফাতুর রহমান চৌধুরী সহ শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।
- সড়কের কাজ দ্রুত করার দাবিতে তাহিরপুরে মানববন্ধন
- সংসদে বিল : ওষুধের কৃত্রিম সংকট তৈরি করলে ১৪ বছরের জেল


