ছাতক প্রতিনিধি
ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় ও এবি ব্যাংক ছাতক শাখার উদ্যোগে পৃথক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এবং এবি ব্যাংক কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউটস ও বিএনসিসি কর্তক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গির আজাদ। দোয়া পরিচালনা করেন ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ। মাহফিলে ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মঈনূল হুসেন চৌধুরী, কোম্পানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আরজু মিয়া, সিসিএফ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জালাল আহমদ, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, বিএনসিসির বিটিএফও বাকের হোসেন হাওলাদার, প্লাটুন কমান্ডার দেলোয়ার হোসেন খান, তমাল পোদ্দার, দিলীপ মজুমদার, শিক্ষক আমিনূল ইসলাম, দিলীপ কুমার দে, আব্দুল মুকিত, পংকজ কুমার দাস, অজয় কৃষ্ণ পাল, মাওলানা জাকির হোসেন, আমিনুল ইসলাম, আবুল কালাম, হেমেন্দ্র কুমার দাস কানু, ছাবিকুন নাহার, লায়লা আনজুমানারা, মনিরুজ্জামান খান সহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে এবি ব্যাংক ছাতক শাখার দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। শাখা ম্যানেজার দিপঙ্কর দাস পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে পৌরসভার সচিব খান মোহাম্মদ ফারাবী, ছাতক প্রেরক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ব্যবসায়ী কামাল হোসেন, মহিউদ্দিন আপন, সামছুল ইসলাম, নিজাম উদ্দিন, শাহজাহান মিয়া, আবুল হোসেন সহ গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
- ছাতকে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- দিরাইয়ের আন্তর্জাতিক রাধারমন পরিষদ ও রাধারমন ধামাইল সংঘের কমিটি গঠন


