স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে আসছেন জাতীয় সংসদে হিসাব সম্পর্কিত কমিটির তিন জন সংসদ সদস্য। আগামীকাল ২৪ সেপ্টেম্বর তারা ছাতক উপজেলার সিমেন্ট কারখানা ও প্রকল্প পরিদর্শন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিল অফিসার ও উপসচিব নেপাল চন্দ্র কর্মকার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল বৃহ্পতিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদে হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ এমপি, কমিটির সদস্য এ বি তাজুল ইসলাম এমপি এবং আহসান আদেলুর রহমান এমপি ছাতক সিমেন্ট কোম্পানী লিমিটেড ও সিসিপি পরিদর্শন করবেন। এছাড়াও শিল্পমন্ত্রণালয়ের প্রতিনিধি হিসাবে (বিরা, বেখা ও বিসিক) যুগ্ম সচিব মোহা. সেলিম উদ্দিন তাদের সফরসঙ্গী হবেন।


