ছাত্রদলের প্রতিষ্ঠাবার্র্ষিকী তিনটি গ্রুপে পালন

স্টাফ রিপোর্টার
জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের তিনটি গ্রুপ পৃথকভাবে কর্মসূচী পালন করেছে।
রবিবার সকাল ১০টায় শহরের পুরাতন বাসস্ট্যন্ডে জেলা ছাত্রদলের আহবায়ক নুরুল ইসলাম নুরুল’র সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজুর সঞ্চালনায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সাংসদ ফজলুল হক আছপিয়া, ছাত্রদলের সাবেক সভাপতি নাদির আহমদ, এটিএম হেলাল, জেলা যুবদলের সাবেক সভাপতি সেলিম উদ্দিন আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন বাকের, তোফাজ্জল হোসেন, রাসেল   আহমদ, আনোয়ার জাবেদ, সদর থানা ছাত্রদলের আহবায়ক মো. সামছুদ্দোহা, সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ফয়জুল করিম প্রমুখ। এসময় বিভিন্ন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন উপজেলা ছাত্রদলের পরে একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল হক শফিকের নেতৃত্বে শহরের কাজির পয়েন্টস্থ লতিফা কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লতিফা কমিউনিটি সেন্টারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল হক শফিকের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সদস্য মো. জুনায়েদ আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, লিকসন খান, মো. শাহ আলম, জুনেদ, সোহাগ, সুমন, আলম, তারেক, সালেক, কবির, মেনন, এনামুল, সাবাজ মান্না, মিনার হোসেন, ওদুদ, মিসবাহ, অনিক, জনি, নাজমুল, সাব্বির, জনি, নুর হোসেন, আফজাল, নুরুল হক, খালেদ, সায়িদ, আল আমীন প্রমুখ।
অপরদিকে জেলা ছাত্র দলের অপর একটি অংশের আয়োজনে র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিম খান ময়না ও আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুর রশিদ আমীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, ইকবাল হোসেন, আলকুজ্জামান বকুল।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা ছাত্রদল নেতা জিয়া আলম জহির, জালাল আহমদ, এ রইছ, মিল্টন আজাদ, মনছুর আলম, স্বপন, সুজন, হাবিব, সাগর, ফুরকান, আল আমিন, মোশারফ, ইউসুফ, মুজিবুর, শাওন মিয়া, জনি মিয়া, রায়হান, জুয়েল আক্তার, সাত্তান, হান্নান, মাসুক, সেলিম, কামরুল, সজিব আহমদ, রফিকুল ইসলাম, মতিউর, নুর আলম প্রমুখ।