স্টাফ রিপোর্টার
সিলেট এমসি কলেজের হোস্টেলে স্বামীকে আটকে গৃহবধুকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। দুপুর ১২ টায় শহরের পুরাতন বাসস্টেশন থেকে ওই বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি কামারখাল এলাকায় পৌঁছালে পুলিশ বাঁধা দেয়। পুলিশের বাঁধাস্থলে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদলের নেতাকর্মীরা।
বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা রায়হান উদ্দিন প্রমুখ। এ ছাড়া ও উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক মুমিত ইসলাম, হাবিবুর রহমান হাবিব,ইজাজুল হক চেীধুরী নাসিম, ইমদাদুর রহমান ইমন,কাজী মেজবাহ, রমজানুল করিম পাপন, আতাহার চৌধুরী শাহিন প্রমুখ। সমাবেশ থেকে গ্রেপ্তারকৃতদের দ্রুত শাস্তি প্রদানের দাবি জানানো হয়।


