ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য হলেন রবি

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনিত হয়েছেন সুনামগঞ্জের ছেলে রবিউল আউয়াল রবি। রবিরার (৩১ জুলাই) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল— নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা দৃঢ়ভাবে বিশ^াস করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দেশ গড়ার প্রত্যয়ে বিশ^ শান্তির অগ্রদূত দেশরত্ন শেখ হাসিনার আদর্শিক ভ্যানগার্ড হিসেবে ক্ষুধা ও দারিদ্র মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনিমার্ণে আপনার সর্বাত্মক অংশগ্রহণ ছাত্রলীগের অগ্রযাত্রাকে বেগবান করবে।
রবিউল আউয়াল রবি জেলার তাহিরপুর উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের খলিশাজুরী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের ২০১৫—১৬ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। বিশ^বিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন তিনি।