ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের সুস্থতা কামনা করে শহরের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টায় জেলা ছাত্রলীগ নেতা জিসান এনায়েত রেজার উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফিজ মাওলানা নূর হুসেইন।
এসময় উপস্থিত ছিলেন তৌফিক ইসলাম, আমিনুল ইসলাম, ফয়সাল আহমেদ, ফয়সল চৌধুরী, পারভেজ আসলাম, হিমেল   হোসেইন, নাজিম হাছান, শাকিল আহমেদ, মাহফুজ সুজন, রেজুয়ান আহমেদ, বাবু আহমেদ ফাহিম, মাহিন, সোহাগ, তোরণ, হৃদয় হাছান, তানভীর আহমেদ, সুমন আহমেদ, সাদ্দাম হোসেই, সেজুল আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি