স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা জিসান এনায়েত রেজার উদ্যোগে একুশে বইমেলায় প্রকাশিত বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইনের লেখা ‘আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ’ বই বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে শহরের হাজী পাড়ায় ছাত্রলীগ নেতাদের মাঝে বই বিতরণ করা হয়। বই বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগ নেতা জিসান এনায়েত রেজার পরিচালনায় বই বিতরণ করেন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক পি.পি অ্যাড. শফিকুল আলম, পৌর কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু ও জেলা যুবলীগের সদস্য অ্যাড. কল্লোল তালুকদার চপল।
উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা তৌফিক ইসলাম, আমিনুল ইসলাম, আশরাফুল আলম সেতু, ওয়াসিম মাহমুদ, মেহেদী হাসান রাহি, প্রসেনজিৎ দে, মিঠুন দাস, সুমন আহমেদ, বিনয় রাজন, তন্ময় সেন, মাহবুব আলম মাহি, সৃজন দেবনাথ, আলী রাজ, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরী, কলেজ ছাত্রলীগ নেতা পারভেজ আসলাম, মঈনুল, শাকিল, হৃদয়, রেজুয়ান, বাবু, শুভ, শাকিল, জাবেদ, রুকন, ফাহিম, জনি, তানভীর, সোহান, জাহাঙ্গীর, ফয়সাল আহমেদ, নিঝুম, বিশ্বজিৎ, কর্ণ বাবু, নাজিম হাসান, শাহ্ আলম, তিলন প্রমুখ।


