Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
‘ছাত্রীদের চলা-ফেরায় নিরাপওা বিধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে’ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

‘ছাত্রীদের চলা-ফেরায় নিরাপওা বিধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে’

সু.খবর ডেস্ক
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইভটিজিং প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতায়াতসহ ছাত্রীদের চলা-ফেরায় সর্বাত্মক নিরাপওা বিধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে । শিক্ষামন্ত্রী সোমবার  বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। সকল শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের সর্বত্র ইভটিজিং প্রতিরোধে করণীয় বিষয় নির্ধারণে এ বৈঠকের আয়োজন করা হয়।
শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসাইন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, ড. অরুণা বিশ্বাস, চৌধুরী মুফাদ আহমদ, ড. মোল্লা জালাল উদ্দিন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ( চলতি দায়িত্বে নিয়োজিত) প্রফেসর শামছুল হুদাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ বৈঠকে উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে এমনকি শহর এলাকাতেও স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্ত্যক্তকারী ও তাদের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা অভিভাবকদের বিচলিত করে।
সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে ছাত্রীদের ওপর সহিংসতার ঘটনা অনেক কমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘পত্র-পত্রিকায় এখনো সন্ত্রাসীদের হাতে ছাত্রী লাঞ্চনার খবর আমাদের উদ্বিগ্ন করে’।
নুরুল ইসলাম নাহিদ বলেন, পিতা-মাতা এবং অভিভাবকগণ মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে ভয়াবহ মানসিক দুশ্চিন্তায় থাকেন। অসহনীয় পরিস্থিতিতে অনেকক্ষেত্রে মেয়েদের লেখাপড়া বন্ধ করে দেয়ার খবরও পাওয়া যায়।
শিক্ষামন্ত্রী বলেন, নারী শিক্ষা বিস্তারে সরকারের বিভিন্ন কর্মসূচি ফলপ্রসূ করতে সমাজ থেকে ছাত্রী লাঞ্ছনা পুরোপুরি নির্মূল করতে হবে। তিনি বলেন, কেবল আইনের মাধ্যমে এ ধরণের সামাজিক ব্যাধির প্রতিকার সম্ভব নয়। এজন্য প্রয়োজন ইভটিজিং বিরোধী ব্যাপক সামাজিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধ।
শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্যসহ সচেতন জনসাধারণ এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
নিতুর হত্যাকারীর শাস্তি নিশ্চিত করার নির্দেশ : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মাদারীপুরের নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নিতু মন্ডলের হত্যাকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ।
মাদারীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে টেলিফোনে নিতু মন্ডলের হত্যাকারীর দৃষ্টান্তলক শাস্তি নিশ্চিত করার নির্দেশ দেন।
এছাড়াও শিক্ষামন্ত্রী নিতু মন্ডলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তৌফিক সিদ্দিকীর জানাজায় অংশ গ্রহণ : বান্দরবানের রুমায় ঝরনার পানিতে ডুবে নিহত বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যাপক তওফিক সিদ্দিকীর নামাজের জানাজা সোমবার সকালে ঢাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চত্বরে অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসাইনসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ জানাজায় শরিক হোন।
জানাজা শেষে শিক্ষামন্ত্রী মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।