ছাত্রের মৃত্যুতে দোয়ারা প্রগতি উচ্চ বিদ্যালয়ের শোকসভা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার প্রগতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী খাদিজাতুল কুবরার আকস্মিক মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে হাজী আয়াজ আলীর সভাপতিতে ও মো. বজলুর রহমানের পরিচালনায়¡ শোকসভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আলী উছমান, সহকারী  
 প্রধান শিক্ষক আজাদুর রহমান-ফারাস, সিনিয়র শিক্ষক বদরুল হাসান, মাও. নজরুল ইসলাম, গনেশ চন্দ্র দাস, নবী হোসেন, সাইফুল ইসলাম, মধুসুধন দাস, রনজিত, শিক্ষার্থী ফাহিম আহমদ, সুমায়েল আহমদ, মমিন মাশরুফ আরজু, নিপা প্রমুখ।
শোকসভায় খাদিজাতুল কুবরার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্তÍ পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। সে দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মাও. কমর উদ্দিনের মেয়ে।
উল্লেখ্য, দোহালিয়া প্রগতি উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষাথী খাদিজাতুল কুবরা প্রায় ১৫দিন আগে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার সন্ধ্যা ৭টায় সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করে। পরদিন তার গ্রামের বাড়ী নিয়ামতপুর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।