ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত

ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সাপ্তাহিক শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে আয়োজিত এই পাঠচক্রে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি তারেক চৌধুরী।  দুর্যোধন দাস দুর্জয়ের পরিচালনায় বক্তব্য রাখেন, শহর সংসদের সভাপতি আসাদমনি, প্রীতিলতা ব্রিগেড জেলা শাখার সদস্যসচিব
 আইরিন জাহান এনি, ছাত্র নেতা রাজন দাস, ইউনুস মিয়া, শামছুল ইসলাম প্রমুখ।
বক্তারা নারীদের প্রতি সমাজে বিরাজিত সকল প্রকার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, বৈষম্য দূর করার আহবান জানান। আগামী পাঠচক্রে আধুনিক শিক্ষায় বাংলা সাহিত্যের অবস্থান বিষয়ে আলোচনা করা হবে। এতে শহরের সকল সচেতন ছাত্রদের উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।  (প্রেস বিজ্ঞপ্তি)